Mesh Nebulizer – প্রিয়জনের জীবন বাচান

৳ 990

সামনে শীতকাল আসছে। এই সময়ে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। এই সময় এই মেশ নেব্যুলাইজার আপনার বাসায় রাখুন, প্রিয়জনের জীবন বাচান। শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষ যারা শ্বাসকষ্টে ভুগছেন তারা এই নেব্যুলাইজার ব্যবহার করতে পারবেন।  আপনার বাসায় যদি ৫ বছর বা এর নীচে কোন শিশু থাকে তাহলে এই পোর্টেবল নেব্যুলাইজার অবশ্যই আপনার বাসায় আপনার রাখা উচিৎ। আপনাদের একটা তথ্য দিই। প্রতি বছর বাংলাদেশে ৫ বছর বা এর থেকে কম বয়সী শিশুদের মাঝে ২৪০০০ জন শুধুমাত্র নিউমোনিয়াতে মারা যায়। এর অর্থ প্রতি ঘন্টায় প্রায় ৩ জন শিশু নিউমোনিয়াতে মারা যায়। এদের অনেককেই বাচানো সম্ভব যদি মারাত্মক শ্বাসকষ্ট হওয়ার শুরুতেই নেব্যুলাইজ করা যেত। আর শীতকালে শিশুদের ঠান্ডাজনিত শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পায়।  আগেই বলে নিই যে কোন বয়সী মানুষের ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হলে এক মূহুর্তও দেরী না করে সবার প্রথমে হাসপাতাল বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। কিন্তু অনেক সময় হাসপাতেলে নিয়ে যেতে দেরী হলে বা হাসপাতেলে যাওয়ার পথেই অনেকে মারা যায়। সেই সময়গুলোতে অর্থ্যাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং স্বাশকষ্ট শুরু হওয়ার শুরুতেই নেব্যুলাইজ করলে তাদের বেচে যাওয়ার চান্সই বেশী। আবার অল্প ঠান্ডা লাগা অবস্থায় নিয়মিতভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেব্যুলাইজ করা যায় তাহলে এই ঠান্ডা বা শ্বাসকষ্ট নিউমোনিয়ার পর্যায়ে যাইই না। আমাদের এই পোর্টেবল নেব্যুলাইজার আপনার বাসায় থাকলে নিরাপদ থাকবে শিশু, বৃদ্ধসহ আপনার পরিবারের সকল সদস্য। একেবারেই স্বল্প দাম এবং ব্যবহার খুবই সহজ। সিদ্ধান্ত আপনার। অল্প কিছু টাকা নাকি আপনার পরিবারের সদস্যের জীবন?  

আমাদের কাছ থেকেই কেন নিবেন?

  • Done ১০০% ক্যাশ অন ডেলিভারী। এক টাকাও এডভান্স করতে হবে না। প্রোডাক্ট দেখে ডেলিভারীম্যানের কাছে টাকা দিবেন।
  • Done ১০০% অরিজিনাল প্রোডাক্ট।
  • Done পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন।
  • Done আন্তরিক কাস্টমার সেবা।
SKU: AMRN 1-1 Category:

Description

আপনি কেন এই মেশ নেব্যুলাইজার ব্যবহার করবেন?

অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিওপিডি, নিউমোনিয়া বা সাধারণ সর্দি-কাশি থেকে দ্রুত আরাম পেতে কার্যকর সমাধান।

অত্যাধুনিক মেশ টেকনোলজি যা ওষুধকে খুব সূক্ষ্ম কুয়াশায় পরিণত করে সরাসরি ফুসফুসে পৌঁছে দেয়।

৫ বছরের নীচের বয়সী শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করে এই নেব্যুলাইজার। 

ওজনে হালকা এবং আকারে ছোট হওয়ায় ব্যাগ বা পকেটে সহজেই বহনযোগ্য।

সম্পূর্ণ নিঃশব্দ (Quiet) অপারেশন, যার ফলে শিশু ঘুমানো অবস্থায়ও নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

ডুয়াল পাওয়ার মোড: ব্যাটারি এবং সরাসরি USB ক্যাবল—উভয় মাধ্যমেই ব্যবহারযোগ্য।

বিস্তারিত রিভিউ ভিডিও দেখুন।

ব্যাবহারবিধি

ওষুধ ঢালুন: নেবুলাইজারের উপরের কাপটি খুলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওষুধ বা স্যালাইন ওয়াটার দিন এবং ঢাকনাটি ভালোভাবে আটকে দিন।

মাস্ক সেট করুন: আপনার প্রয়োজন অনুযায়ী বড় বা ছোট মাস্কটি ডিভাইসের সামনের নজল-এ লাগিয়ে নিন এবং পাওয়ার বাটন চেপে ডিভাইসটি চালু করুন।

শ্বাস নিন: মাস্কটি মুখে লাগিয়ে স্বাভাবিকভাবে গভীর শ্বাস নিন যতক্ষণ না ওষুধ শেষ হয়ে কুয়াশা (Mist) বের হওয়া বন্ধ হয়।

সতর্কতা

* এই নেবুলাইজারটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। * ডাক্তারের নির্দেশ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ বা ডোজ পরিবর্তন করবেন না। * গুরুতর শ্বাসকষ্ট, বুকে তীব্র ব্যথা, অক্সিজেন লেভেল কমে গেলে বা অবস্থা খারাপ হলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে যান। * শিশুদের ক্ষেত্রে সবসময় বয়স্কদের তত্ত্বাবধানে ব্যবহার করাতে হবে। * ব্যবহারের আগে ও পরে নেবুলাইজারের অংশগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন। * অন্য কারও ব্যবহৃত নেবুলাইজার শেয়ার করবেন না। * এই পণ্যটি চিকিৎসকের বিকল্প নয়, এটি প্রাথমিক সহায়তা ও নিয়মিত ব্যবহারের জন্য।

FAQ's

Frequently asked questions

আমাদের সম্মানিত কাষ্টমারেরা আমাদের নিয়মিত কিছু প্রশ্ন করে থাকেন। হতে পারে সেই প্রশ্ন গুলো আপনাদেরও। দেখে নিন এক নজরে সব থেকে বেশী জিজ্ঞাসা করা প্রশ্নোত্তরগুলো।

এই নেবুলাইজারটি শিশু (৫ বছরের নিচে), বয়স্ক ও সব বয়সী মানুষ যারা শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা বা হাঁপানিতে ভুগছেন—ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

জ্বি, এটি শিশুদের জন্য নিরাপদ। তবে অবশ্যই বড়দের তত্ত্বাবধানে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাতে হবে।

হ্যাঁ, এই নেবুলাইজারটি ব্যাটারিতে এবং বিদ্যুৎ—দুইভাবেই চালানো যায়। তাই লোডশেডিং বা ভ্রমণের সময়ও ব্যবহার করা সম্ভব।

না, এটি লো-নয়েজ মেশ নেবুলাইজার। ব্যবহার করার সময় খুব কম শব্দ হয়, তাই শিশু বা রাতে ব্যবহারে কোনো সমস্যা নেই।

ডাক্তার যে লিকুইড নেবুলাইজেশন মেডিসিন প্রেসক্রাইব করবেন, সেগুলোই ব্যবহার করতে হবে। নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করা যাবে না।

হ্যাঁ, খুব সহজ। প্রতিবার ব্যবহারের পর মাস্ক ও মেডিসিন কাপ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। এতে স্বাস্থ্যঝুঁকি কমে।

Customer Reviews

What do our happy customers say?

সারা দেশে আমাদের অনেক সম্মানিত কাষ্টমারেরা এই মেশ নেব্যুলাইজার ইতিমধ্যেই নিয়েছেন এবং ব্যবহার করছেন। তাদের মাঝে অল্প কিছুজনের রিভিউ এখানে থাকছে। চলেন দেখে আসি তারা কি বলছে।

Rated 5 out of 5
আমার ছোট বাচ্চার প্রায়ই সর্দি-কাশি লেগে থাকে। আগের বড় নেবুলাইজার মেশিনের শব্দে ও ভয় পেত, কিন্তু এইটা একদম নিঃশব্দ আর খুব দ্রুত কাজ করে। এখন ও ঘুমানো অবস্থায়ও আমি অনায়াসে নেবুলাইজ করতে পারি। লাইফলাইনকে ধন্যবাদ!
mesh nebulizer
মৌসুমী আক্তার
গৃহিণী, চট্টগ্রাম
Rated 5 out of 5
অ্যাজমার কারণে ইনহেলার সবসময় সাথে রাখতে হতো, এখন এই পোর্টেবল নেবুলাইজারটি আমার ব্যাগে থাকে। অফিস বা বাইরে কোথাও হঠাৎ শ্বাসকষ্ট হলে ইউএসবি দিয়ে বা ব্যাটারি দিয়েই ব্যবহার করা যায়। খুবই কাজের একটা জিনিস
mesh nebulizer
আরিফুর রহমান
ব্যাংকার, সিলেট
Rated 5 out of 5
আমার বাবার শ্বাসকষ্টের সমস্যা আছে। আগে লোকাল ফার্মেসি তে যাইতাম। এখন বাসায় রাখি ,খুব দ্রুত মিস্ট দেয়, আর বিদ্যুৎ না থাকলেও ব্যবহার করা যায়। বাসায় থাকলে সত্যিই একটা নিরাপত্তা থাকে।
mesh nebulizer
আব্দুল্লাহ আল মামুন
শিক্ষক, নওগাঁ
Rated 5 out of 5
গ্রামে বিদ্যুৎ সব সময় থাকে না। ব্যাটারিতে চলার কারণে এই নেবুলাইজারটা নিয়েছি। সত্যি বলতে দামের তুলনায় কোয়ালিটি অনেক ভালো।
mesh nebulizer
মো. আল আমিন
ব্যবসায়ী, দিনাজপুর

Additional information

Quantity

১ টা নিতে চাই, ২ টা একসাথে (৯০ টাকা ছাড়)